গিরিনন্দিনী
এসো গিরিনন্দিনী নন্দিতমেদিনী বিশ্ববিনোদিনী মহামায়া
বিন্ধপর্বত শীর্ষনিবাসিনী পদ্মবিলাসিনী সুশোভিত অলকা
জগত-আদরিনী আপন-সজনী সুনিকটবর্তিনী আত্মীয়া
জয় জয় হোক অসুরবিনাশিনী শৈলনিবাসিনী অপরূপা…
◌
মধুবানীবর্ষিনী কপটবিনাশিনী কটুমুখনাশিনী লাস্যনয়না
ত্রিভুবনপোষিনী সুন্দরতোষিনী পাপতাপনাশিনী স্বহৃদয়া
মধুসুরদায়িনী শত্রুবিনাশিনী কলঙ্কশোষিনী উন্মুক্ত কায়া
জয় জয় হোক অসুরবিনাশিনী শৈলনিবাসিনী অপরূপা...
◌
কদম্বতলচারিনী মুগ্ধসুহাসিনী বনপ্রিয়বাসিনী মনোরমা
তুঙ্গ হিমালয় শিখরনিবাসিনী মধুমনধারিনী প্রিয়তমা
চিরপ্রণয়মধুশব্দী মধুরভাষিনী মন্দবিনাশিনী অনুপমা
জয় জয় হোক অসুরবিনাশিনী শৈলনিবাসিনী অপরূপা...
_________________________________________
“অয়ি গিরি নন্দিনি নন্দিতমেদিনি বিশ্ব-বিনোদিনি নন্দনুতে
গিরিবরবিন্ধ শিরোধিনিবাসিনি বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে,
ভগবতি হে শিতিকণ্ঠ-কুটুম্বিণি ভূরিকুটুম্বিণি ভূরিকৃতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে…
◌
সুরবরবর্ষিণি দুর্ধর ধর্ষিণি দুর্মুখমর্ষিণি হর্ষরতে
ত্রিভুবন পোষিণি শংকরতোষিণি কিল্বিষমোষিণি ঘোষরতে,
দনুজনিরোষিণি দিতিসুতরোষিণি দুর্মদ শোষিণি সিন্ধুসুতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে…
◌
অযি জগদম্ব মদম্ব কদম্ব বনপ্রিয়বাসিনি হাসরতে
শিখরিশিরোমণি তুঙ্গহিমালয় শৃংগনিজালয় মধ্যগতে,
মধু মধু রে মধুকৈটভ গঞ্জিনি কৈটভ ভঞ্জিনি রাসরতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে…”
◌
◌
◌
◌
[ অয়ি গিরিনন্দিনীঃ স্ত্রোত (১-৩) – আদি শংকরাচার্য ]
[ সংস্কৃত ভাবানুবাদঃ আনোয়ার পারভেজ নূর শিশির ]

Comments
Post a Comment